শাবিপ্রবির প্রতিষ্ঠাকালীন ভিসি ড. ছদরুদ্দিন স্মরণে শোকসভা

জাহিদ হাসান, শাবিপ্রবি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১৬:১৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৬:১৬
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ সদ্য প্রয়াত প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী স্মরণে ২৫ জুলাই সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভার শুরুতেই মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শাবিপ্রবির প্রতিষ্ঠাকালীন ভিসি ড. ছদরুদ্দিন স্মরণে শোকসভা

শাবিপ্রবির বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ড. ছদরুদ্দিনের বড় ভাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ বদরুদ্দিন আহমদ চৌধুরী।
আলোচনা ও শোকসভায় সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, “প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদের অক্লান্ত পরিশ্রম, সুদৃঢ় নেতৃত্ব ও দূরদর্শিতার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়।” “তিনি শুধু দক্ষ প্রশাসকই ছিলেন না,একাধারে ছিলেন ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, গবেষক এবং সর্বোপরি একজন প্রজ্ঞাবান মানুষ”- বলেন ভিসি।

আলোচনা সভায় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াম উদ্দীন বিশ্বাস বলেন, “প্রফেসর ছদরুদ্দিন আহমদ এ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর কাঠামো দিতে পেরেছিলেন, কারণ তার যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা ও আন্তরিকতা ছিল।”
রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, ড. কবির হোসেন, ড. আখতারুল ইসলাম, ড. সাবিনা ইসলামসহ আরও অনেকে।

এর আগে রোববার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তিনদিনের শোক দিবস ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বাদ যোহর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া রবিবার বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী। গত ২৩ জুলাই শনিবার বিকেলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি শাবিপ্রবির প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম