ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স স্কুল অব বিজনেস এর উদ্যোগে ৩০ জুলাই ২০১৬ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘বিজনেস প্রমোশন ডে ২০১৬’। বিজনেস প্রমোশন ডে উপলক্ষে আয়োজিত মেলায় প্রধান স্পন্সর ছিল প্রাণ ডেইরি লিমিটেড। স্কুল অব বিজনেস এর শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড ১২টি ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক স্টলে তাদের পন্যের প্রচারণায় অংশগ্রহন করে। মেলাতে বিভিন্ন থিম যেমন- অনলাইন শপিং, এন্টারপ্রেনারশিপ, সেলসম্যানশিপ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বুক ফেয়ার, ফ্যাশন ডিজাইনিং, হ্যান্ডিক্রাফ্টস, ফুড, ক্যাটারিং সার্ভিস ইত্যাদি স্টলের আয়োজন করা হয়। এসব স্টলে রবি, ডাচ বাংলা ব্যাংক, ইউ আই সিস্টেমস, হেলথ প্রায়ার ডট কম, রকমারি ডট কম, সিসিলি বিউটি পার্লার তাদের প্রডাক্ট প্রদর্শন করে ও কোম্পানির অভিজ্ঞ প্রতিনিধিরা শিক্ষার্থী ও আগত অতিথিদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
সকাল ১টায় বিশিষ্ট শিল্পপতি পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান মেলার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ড. এস. আর. হিলালী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহম্মদ কামরুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আ. ন. ম. শরীফ, বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ নাজমুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো স্কুল অব বিজনেস এর শিক্ষার্থীদের জন্য একটি প্লাটফর্ম তৈরী করা যেখানে তারা তাদের কোর্স রিলেটেড বিভিন্ন বিষয় যেমন মার্কেটিং, ফান্ড ম্যানেজমেন্ট, সেলিং, কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে বস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা শিক্ষার্থীদের পেশাগত জীবনে আত্ববিশ্বাস সৃষ্টি করবে। মেলাতে দর্শক ও শিক্ষার্থীদের জন্য র্যাফেল ড্র, ফিউচার কর্ণার, হাত দেখা, বিউটিফিকেশন, ফটোগ্রাফী ও সেলফি কন্টেস্ট এর আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এই মেলা সকলের জন্য একটি আনন্দময় মিলন মেলায় পরিনত হয় এবং শিক্ষার্থীরা ব্র্যান্ডিং ও মার্কেটিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করে
/এফএএন/








