যেকোনও পরিস্থিতিতে জঙ্গিবাদ রোধে জিরো টলারেন্সে থাকবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভিসির সভাকক্ষে ক্যাম্পাসে কর্মরত শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে একথা বলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া। এসময় জঙ্গিবাদ মোকাবেলায় সরকারকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ভিসি আরও বলেন, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা কর্মচারির সংশ্লিষ্টতা পাওয়া গেলে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। আর এ জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সাংবাদিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের পরিচালক ড. জহির বিন আলম, সিন্ডিকেট সদস্য ড. হাসান জাকিরুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী প্রমুখ।
আলোচনা সভায় শাবির অভ্যন্তরীণ নিরাপত্তা, কেন্দ্রীয় গ্রন্থাগারের ডিসকাশান রুম, পরিবহন সমস্যা, শাহপরাণ মসজিদ সংস্কারসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বেশ কয়েকটি সমস্যার ভিসি তাৎক্ষণিক সমাধানও দেন।
/এফএএন/








