জঙ্গিবাদ রুখতে রাজপথে পবিপ্রবির শিক্ষার্থীরা

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু
০২ আগস্ট ২০১৬, ১৭:২০আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:০৫

পবিপ্রবি মানববন্ধন

দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস এর মতো এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার মাধ্যমে যাতে জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট না হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মানববন্ধন ও র‌্যালি কর্মসূচি পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বাংলাদেশ ছাত্রলীগ,   সকল হল, সামাজিক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতাকর্মী সকল সেমিস্টারের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন দক্ষিণ কোরিয়া অবস্থান করায় তার অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর আ ক ম মোস্তফা জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ,  প্রফেসর ড. মো. রবিউল হক প্রমুখ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম