আবিপ্রবির ‘ড্রেসকোড’ নোটিশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

সীমান্ত দেব তূর্য
০৩ আগস্ট ২০১৬, ২০:১৪আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:১৬

ড্রেসকোড নোটিশ

গত সপ্তাহে একটি ফেসবুক পেজ থেকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “ড্রেসকোড” সংক্রান্ত বিষয় নিয়ে একটি অফিস আদেশ এর ছবি আপলোড করা হয়। আপলোডকৃত এই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত জামা পরিধান করে আসতে হবে এবং সেই সাথে গলায় পরিচয়পত্র রাখতে হবে। উক্ত এই অফিস আদেশে বলা হয়, জঙ্গিবাদ থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে, শিক্ষার্থী ও সকলের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকম ড্রেসকোড দেয়াকে অযৌক্তিক বলে দাবি করেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেকে বিশ্ববিদ্যালয়টিকে তুলনা করেছেন স্কুল ও কলেজের সঙ্গে।

এ বিষয়টি নিয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান,  তারা এইরকম কোনও ধরনের অফিস আদেশ পায়নি যাতে উল্লেখ করা হয়েছে যে, সব শিক্ষার্থীকে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত জামা পরিধান করে আসতে হবে। তবে জঙ্গিবাদ নির্মূল ও সকলের সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিজেদের পরিচয়পত্র সাথে রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক একটি নোটিশ জারি করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার স্বার্থে কেউ এই অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে বাংলা ট্রিবিউন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে, তারা এ ধরনের অফিস আদেশ বা নোটিশটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। বিশ্ববিদ্যালয়কে নিয়ে এরকম অপপ্রচারের নিন্দা জানিয়ে উপাচার্য প্রফেসর এ.এম.এম সফিউল্লাহ বলেন,  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক এরকম কোনো অফিস আদেশ জারি করা হয়নি এবং কারা এই কাজটি ঘটিয়েছে তার তদন্তও করা হবে। বিশ্ববিদ্যালয়ের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর বলেন, অফিস আদেশের যে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে সে ছবিটির তথ্যসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া এই অফিস আদেশে যে স্মারক নং(এইউএসটি/সি-১০/রে-১০৯৫) ব্যবহার করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের ২৭-০৭-২০১৬ তারিখে জারি হওয়া অফিস আদেশের স্মারক নং। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া ২৭-০৬-২০১৬ তারিখের এই অফিস আদেশে, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের ১লা আগস্ট এর  “জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও র‍্যালিতে” অংশগ্রহনের কথা বর্ণিত হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা সকল নোটিশ ও সকল কার্যক্রমের বিষয়াদি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে(aust.edu) দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোনও ধরনের ফেসবুক পেজ নেই বলেও নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদকে কেন্দ্র করে বিভ্রান্ত না হওয়ার জন্যও বলেন তিনি।

নোটিশ

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম