১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কমিটি মাসব্যাপী কর্মসূচী প্রণয়ন করেছে। এরমধ্যে রয়েছে নোবিপ্রবি মসজিদে বিশেষ দোয়া, অর্থনীতি ও সিএসটিই বিভাগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, আলোকচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতাসহ আরও অনেক কিছু। বিশ্ববিদ্যালয় জনপ্রশাসন কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
/এনএ/








