‘পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখার সুযোগ নেই’

মাজেদুল হক তানভীর
০৬ আগস্ট ২০১৬, ১৮:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৯:০১

ক্যারিয়ার ফেস্ট

বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে। তাই পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে  আলাদা করে দেখার সুযোগ নেই। শনিবার ধানমণ্ডি ২৭ নাম্বারে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর প্রধান ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার ফেস্ট-২০১৬’ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিউজ টুয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স  এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  সহযোগী অধ্যাপক সামিয়া রহমান এসব কথা বলেন।

সামিয়া রহমান বলেন, ইন্টারভিউ বোর্ড হলো নিজের বুদ্ধিমত্তা প্রদর্শনের স্থান। এখানে সে যত ভালভাবে নিজেকে মেলে ধরতে পারবে সে তত ভাল করবে। হতাশাগ্রস্ত না হয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম আলোয় প্রকাশিত সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের কলাম সম্পর্কে সামিয়া রহমান বলেন, বেসরকাররি বিশ্ববিদ্যালয় নিয়ে এ ধরনের ভাবনা খুবই দুঃখজনক।

কলামটি নিয়ে দ্বিমত পোষণ তিনি করে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের এ ধরনের কথায় প্রভাবিত না হবার পরামর্শ দেন।

এসইউবি’র আইন বিভাগের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ইফতেখার গনি চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, আইন বিভাগের প্রধান জিনাত আমিন, অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ আজগর আলী, অ্যাসিস্টেন্ট প্রফেসর নাজিয়া রহমান, সিনিয়র লেকচারার গোলাম রাজীব প্রমুখ।

সামিয়া রহমান

অনুষ্ঠানের পরবর্তী অংশে শিক্ষার্থীদের সঠিকভাবে বায়োডাটা তৈরি, প্রশিক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই মেলা আরও একদিন চলবে স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম