বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চার বছর আগে মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলোজি(এমসিটি)বিভাগ নামে একটি বিশেষ বিভাগ চালু করে প্রযুক্তি প্রেমীদের জন্য।
চার বছরের পূর্তি উদযাপন করতে আয়োজন করা হয়েছে বিভাগীয় ফাউন্ডেশন ডে। শিক্ষার্থীদের তৈরি নতুন নতুন টেকনোলোজি নিয়ে ড্যাফোডিলের অডিটোরিয়ামে এমসিটি বিভাগ দুই দিনব্যাপী চার বছর পূর্তি উৎসব উদযাপন করেছে
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিলের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের এমন সৃজনশীল চিন্তা-ভাবনা দেখে আমি খুবই আনন্দিত। বিজ্ঞানের প্রতিযোগিতায় এমন উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তবে, তোমাদের ক্রিয়েটিভিটিতে অবশ্যই ফিডব্যাক থাকতে হবে। তবেই, তোমাদের এমন সৃজনশীলতা সমাজ এবং দেশ-বিদেশে প্রাধান্য পাবে।’
বিভাগের ডিন মুগ্ধ হয়ে বলেন, ‘আমি অভিভূত, এত সুন্দর সৃজনশীল সৃষ্টি আমি আজ পর্যন্ত এখনও দেখিনি। ধীরে ধীরে এই অর্জন শূন্যতাকে পূরণ করবে।’
দুই দিনব্যাপী জমকালো এই উৎসবে শিক্ষার্থীরা নিজেদের তৈরি থ্রিডি অ্যানিমেশন, থ্রিডি মডেলিং, ভিজুয়াল অ্যাফেক্টস, ভিডিও প্রোডাকশন, বিভিন্ন গেম ডেভেলোপমেন্ট, বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন প্রদর্শন করে। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণীর আয়োজনও রয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন সংস্থা শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশনা করবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ত্রিমাত্রিক মডেল, ন্যানো অ্যানিমেশন, স্টিল লাইফ কম্পিটিশন, ইমেজ মেইনপুলেশন, ডিজিটাল পেইন্টিং, কার্টুন ডায়ালগ প্রতিযোগিতাসহ আরও নানা ধরনের টেকনোলোজির সৃজনশীল প্রয়োগ।
বিভাগের চার বছর উদযাপনে রয়েছে দশটিরও বেশি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্টল, স্টুডেন্ট স্টলসহ শিক্ষার্থিদের মাঝে পুরস্কার বিতরণীসহ নানা প্রতিযোগিতা।
/এফএএন/








