‘বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা অর্জন এবং দেশ গড়া আমাদের প্রত্যয়’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপনা’ কর্মসূচি পালন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ এর উদ্যোগে ১৪ আগস্ট এ কর্মসূচি পালন করে। বিভাগের চেয়ারম্যান ড. মো. আশিকুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল। অন্যানের মধ্যে সহকারি অধ্যাপক জনাব আবিদুর রহমান, প্রভাষক মো. আমজাদ হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/এফএএন/








