শাবিতে বঙ্গবন্ধুর গবেষণা সেল চালুর দাবি

জাহিদ হাসান
১৮ আগস্ট ২০১৬, ১৮:১৮আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:২০

 

শাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শাবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ দাবি জানান তারা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর জাতির উল্টোযাত্রা শুরু হয়। জাতি স্বাধীনতার চেতনা ও অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরে যায়। কিন্তু ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশ উন্নতি ও প্রগতির পথে নতুন করে যাত্রা শুরু করে। স্বাধীনতা বিরোধী কিছু লোক ছাড়া আমরা সবাই তার সহযাত্রী।

শাবি ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের প্রতি ভাইস চ্যান্সেলর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত ১৩ আগস্ট ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উন্মোচন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, মহৎ জীবনের সংস্পর্শে এলে যেমন নিজের জীবন উদ্ভাসিত হয়,  তেমনি বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তির জীবনী পাঠ করে আমাদের জীবনকে আলোকিত করতে হবে।

 অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা রাখেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের প্রফেসর ড. আখতারুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর ড. মুশতাক আহমেদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল।

এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ড. কবির হোসেন, প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়,  প্রফেসর ড. এ. এইচ.এম বেলায়েত হোসেন, সহযোগী অধ্যাপক মহিবুল আলম প্রমুখ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম