বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ, প্রফেসর ড. স্বদেশ সামন্ত, প্রফেসর ড. মো. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, প্রফেসর মো. বদিউজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলি, আইটি সেকশনের কর্মকর্তাসহ প্রমুখ।
আইটি বিভাগের সিনিয়র প্রোগ্রামার মো. ফিরোজ আলম বলেন,“বিশ্ববিদ্যালয়ের বর্তমান ইন্টারনেটের গতি আরও বৃদ্ধি করতে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর মাধ্যমে ১৮ এমবিপিএস গতির নতুন সংযোগ শুভ উদ্বোধন করা হলো, আশা করি ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা- কর্মচারী সকলেই এর সুফল পাবে।”
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে স্বাগত জানিয়েছে।
/এফএএন/








