বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৭ আগস্ট বনানীস্থ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ আলোচকবৃন্দ ছিলেন ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. হাবিবুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এস.কে. মোঃ হাসানুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.জে.এম. ওমর ফারুক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা।
এছাড়াও উক্ত আলোচনা সভায় সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুপুর ১.৩০ মিনিটে দোয়া করার মধ্যামে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম.এ. খালেক।
/এফএএন/








