সারাদেশে একসঙ্গে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগ।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্ত্বরে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতি আনিসুজ্জামান আনিস, সাধারন সম্পাদক মো. রায়হান আহমেদ রিমন, সহ-সভাপতি শুভ শাহা, বাবু প্রতাপ চন্দ্র রায় নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার মিল্টন, মো. রকিবুল ইসলাম, মোসায়েদুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক কে এম মেহেদী হাসান, ফেরদৌস আহমেদ, বিভিন্ন হল শাখা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা।
/এফএএন/








