অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছে আইইউবি কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৬, ২০:২১আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২২:০৯

ক্যাম্পাসে সুস্থ-সুন্দর এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী এবং অবিভাবকদের সঙ্গে মতবিনিময় করে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)

ক্যাম্পাসে সুস্থ-সুন্দর এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী এবং অবিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাঁচশতাধিক শিক্ষার্থীর অভিভাবক অংশ নেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান অভিভাবকদের নিশ্চয়তা দিয়ে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষাঙ্গনে সুস্থ-সুন্দর এবং নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য আইইউবি সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল হতে অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আইইউবির রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম সুষ্ঠু ও কার্যকরভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট সব বিষয়ে গৃহীত পদক্ষেপ অভিবাবকদের সামনে তুলে ধরেন।

অভিভাবকরা বিভিন্ন বিষয়ে গঠনমূলক অভিমত দিয়ে নিয়মিত এরকম মতবিনিময় সভা আয়োজনের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, জেষ্ঠ্য শিক্ষক-শিক্ষিকা ও ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএআর/এসএনএইচ/

 

সম্পর্কিত
হাম নিয়ে সচেতনতা বাড়াতে আইইউবিতে সেমিনার
আইইউবিতে পুরস্কৃত শিক্ষার্থীদের ৬৫ ভাগ নারী
জ্যোতির্বিজ্ঞানী লামীয়া মওলার বক্তব্যে উঠে এলো প্রাচীন গ্যালাক্সির জন্মবৃত্তান্ত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান