আমাদের দেশের প্রতিবন্ধীরা আজ কোনও অংশে পিছিয়ে নেই। সাধারণ মানুষ এর প্রথাগত ধারণাকে মুছে দিয়ে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছেন। সাধারণ মানুষদের অনেকেই হয়তো জানেন না যে দৃষ্টি প্রতিবন্ধীরা ক্রিকেট খেলতে পারেন।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের মাঠে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্ট এ অংশ নেয় দৃষ্টি প্রতিবন্ধীদের দুটি দল, লাল ও সবুজ দল। লাল দলের প্রতিনিধিত্ব করেন মো. তানজিলুর রহমান এবং সবুজ দলের প্রতিনিধিত্ব করেন মো. মনির রানা।
উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন চিটাগাং ডিসঅ্যাবল স্টুডেন্ট সোসাইটি (ডিসকু) এর সভাপতি মো. সোলায়মান বাদশাহ। এছাড়া টুর্নামেন্ট ম্যানেজমেন্ট নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন চবি’র রাজনীতি বিজ্ঞান বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আরিফ হোসেন ও আইন বিভাগের মো: ইউছুপ রোমান। সাধারন বি-১. বি-২ এবং বি-৩ এই তিন ক্যাটাগরির দৃষ্টিপ্রতিবন্ধীদের সমন্বয়ে ব্লাইন্ড ক্রিকেট খেলা হয় এবং টুর্নামেন্টেও একই নিয়মে খেলা পরিচালনা করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে ডিসকু সভাপতি মো: সোলায়মান বাদশাহ বলেন, আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অবাধ অংশগ্রহন নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছি এবং এরই ফলশ্রুতিতে আজকের ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট। সবুজ দলের অধিনায়ক মনির রানা বলেন, আমরা ক্রিকেট খেলতে পেরে খুবই আনন্দিত আমরা প্রমাণ করেছি আমরাও পারি, এদিকে উক্ত টুর্নামেন্ট এর লাল দলের অধিনায়ক তানজিলুর রহমান বলেন, প্রতিবন্ধীদের কাছে কোন কিছু অপরাজেয় নয় তা আমরা ক্রিকেট খেলে প্রমাণ করে চলেছি।
উক্ত টুর্নামেন্টর এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী(এমজেএফ)। জানা যায়, চট্টগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট এর গোড়াপত্তন তিনিই করেছিলেন।
/এফএএন/








