“একটি করে বৃক্ষরোপণ করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন” স্লোগান সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। আলাওল হলের খেলার মাঠে গাছের চারা রোপন করে, এই কর্মসূচির শুভ সূচনা করেন চবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক এইচ এম ফজলে-রাব্বি সুজন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আলাওল হলের আবাসিক শিক্ষক একই বিভাগের বসু মিত্র চাকমা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য, সুমন মামুনসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার অনেক নেতাকর্মী।
ছাত্রলীগের এই ধরণের মহতী কর্মসূচি আবারো প্রমাণ করলো, এই দেশের স্বাধীনতা অর্জনে আমরা যেমন তাজা প্রাণ বিসর্জন দিতে ভয় পাইনা, তেমনি পরিবেশ রক্ষাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দূষণমুক্ত পরিবেশ সকল নাগরিকের প্রতাশ্যা। তাই এই বাংলাদেশকে দূষণমুক্ত করা ও পরিবেশ ভারসাম্য রক্ষার মত মহৎ দায়িত্ব কাঁধে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাহসী নেতাকর্মীরা।সকল নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ যেমনি ভাবে তাঁরা ১৯৭১ বিজয় ছিনিয়ে এনেছে তেমনি ভাবে পরিবেশ ভারসাম্য রক্ষায় ও সফল হবে এবং মুজিবের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়বো।
কর্মসূচি পালনে সার্বিক সহায়তা করে আলাওল হল ছাত্রলীগ শাখার ছাত্রলীগের সকল নেতাকর্মী। প্রধান ভূমিকা পালন করেন,চবি ছাত্রলীগ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, আনোয়ার হোসেন, সদস্য,।এছাড়াও আরো উপস্থিত ছিলেন উদীয়মান আলাওল হল ছাত্রলীগ শাখার সিনিয়র নেতাকর্মী, ইমরান খান তুহিন ও সজিব,মামুনসহ আরও অনেকে। এদিকে ছাত্রলীগের এমন মহতি কার্যক্রমে ধন্যবাদ প্রকাশ করেন সাধারন শিক্ষার্থীরা।আলাওল হলের আবাসিক শিক্ষার্থী হুমায়ুন কবীর (দৃষ্টিপ্রতিবন্ধী) বাংলা ট্রিবিউনকে বলেন, চবি ছাত্রলীগ আজকের মতো মহতী কার্যক্রম আগামীতে পরিচালনা অব্যাহত রাখলে শিগ্রই সাধারন শিক্ষার্থীদের মন জয় করতে পারবে ঐতিহাসিক ও গৌরবান্বিত এই ছাত্র সংগঠনটি।
/এফএএন/








