রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ফাইনাল খেলতে শ্রীলংকা যাচ্ছে ইউল্যাব

সাদ্দিফ অভি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬

  সংবাদ সম্মেলন     

 

 

বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)এর ক্রিকেট দল রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস এ অংশগ্রহণ করতে শ্রীলংকায় যাচ্ছে।আগামী ৫-৭ সেপ্টেম্বর কলম্বোতে ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

স্বাগতিক শ্রীলংকা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের আটটি বিশ্ববিদ্যালয়ের দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগামী ৩ সেপ্টেম্বর শ্রীলংকায় পৌঁছাবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব), বিজনেস ম্যানেজমেন্ট স্কুল(বিএমএস)কলম্বো, শ্রীলঙ্কা, ইউনিভার্সিটি অব সিডনি, লাফবার্গ ইউনিভার্সিটি, ইংল্যান্ড, মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স(এমএমসিসি), ভারত, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব,পাকিস্তান, আসুপল টাকস ক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা, হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, সংযুক্ত আরব আমিরাত।

কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৬তে চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রন পায়।২০১২ সালেও ইউল্যাব ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এ অংশগ্রহণ করেছিল।

টুর্নামেন্ট নিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ইউল্যাবের রেজিস্ট্রার লেঃ কর্নেল (অব.) মোঃ ফয়জুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাবের ক্রিকেট টিমের কোচ শেখ মামুন ও অধিনায়ক মোঃ হাসানুজ্জামান। টিম ম্যানেজার হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন ইউল্যাবের ফিল্ডস স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মোঃ তৌফিক আজিজ। এ সময় ইউল্যাব কমিউনিকেশনস বিভাগের উপ পরিচালক নাসিমা খন্দকার, কমিউনিকেশনস বিভাগের উপ ব্যবস্থাপক আরিফুল হক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

/এফএএন/      

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম