সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২০
image

৩ সেপ্টেম্বর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বনানীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয় এ আয়োজন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম-এর সভাপতিত্বে সমাবেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যকলাপের উপর স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অবঃ)। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বনানী ডিওএইচএস জামে মসজিদ-এর খতিব মাওলানা মোঃ ফাহিমুর রহমান, একাত্তর টেলিভিশন-এর বার্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইসতিয়াক রেজা, শিল্পী ফকির আলমগীর ও দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক জনাব মুস্তাফিজ শফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান প্রকৌশল অনুষদের ভারপাপ্ত ডিন এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী ফকরুদ্দীন আহমেদ তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কুফল বর্ণনা করেন। তিনি জঙ্গিবাদের উত্থানের কারণ ও নির্মূলের জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন। উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী বলেন, "সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী জঙ্গিবাদের সাথে জড়িত নেই। সবাই যদি নিজের দায়িত্ব ঠিক মত পালন করেন তাহলে জঙ্গিবাদ থাকবে না।"

সঙ্গীতশিল্পী ফকির আলমগীর বলেন, "জঙ্গিবাদের কোন দেশ নেই। বিকৃত ইতিহাসের কারণে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে।" তিনি একটি জঙ্গিবিরোধী গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

বিশ্ববিদ্যালয়ের ডিন, চিফ কো-অর্ডিনেটর, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম