বাকৃবিতে ঈদের ছুটি ৮ সেপ্টেম্বর থেকে শুরু

বাকৃবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৮
image

ঈদুল আজহা উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী জানান, ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও অফিস চালু হবে।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, সাইবার সেন্টার, পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সেবা কেন্দ্র শুধুমাত্র ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম