গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষিত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮, ২৯ অক্টোবর এবং ৪, ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এবারে ০৮টি অনুষদের অধীনে ২৩ বিভাগে সর্বমোট ২২০৭ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ।
এ, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর;  সি, এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর; ডি, ই ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর এবং এফ, জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ অক্টোবর, ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে।
এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং;

বি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা;

সি ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি;

ডি ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি এবং বাংলা;

ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক;

এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং;

জি ইউনিটের অধীনে বিভাগ হলো আইন এবং এইচ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এবারে মুল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, পোষ্য কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%  এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে।

/এইচকে/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম