শাবিতে বিসিএস’র কর্মশালা শুরু ২৩ সেপ্টেম্বর

জাহিদ হাসান
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০২

শাবি

আগামী ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যপী মডেল টেস্ট ও কর্মশালা অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর। এ কর্মশালার আয়োজন করবে শাবির একমাত্র ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’।

আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিসিএস প্রিলিমিনারীর অনুরূপ মডেল টেস্ট এবং  ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় বিসিএসে ইংরেজি সহজতর উপায়ে আয়ত্ব করার কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন।

এ কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন সহকারী ভূমি অফিসার  মো. আব্দুল হক,  সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম,  সহকারী কমিশনার ও কার্যনিবাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার ও কার্যনিবাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস।

সংগঠনটির সভাপতি রাজীব হোসাইন হীরা জানান, বিসিএসের সর্বশেষ সিলেবাস অনুসারে মডেল টেস্ট নেওয়া হবে। মডেল টেস্টে মেধাস্থানকারী প্রথম দশজনকে পুরস্কৃত করা হবে।

তিনি আরও জানান,  মডেল টেস্টে যারা অংশগ্রহণ করবে তাদের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে স্থাপিত বুথ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম