শাবিতে ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চ্যালেঞ্জার্স কাপ’ শুরু

জাহিদ হাসান
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩২

শাবি চ্যালেঞ্জার্স কাপ

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চ্যালেঞ্জার্স কাপ-১৬’  এর ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: শফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি, মোহাম্মাদ সামিউল ইসলাম এবং ফখরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লোকপ্রশাসন বিভাগের প্রধান মো: শফিকুল ইসলাম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পড়াশুনার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটে ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। এ ফুটবল খেলার টুর্নামেন্ট সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শাবির লোকপ্রশাসন সমিতির উদ্যোগে ক্যাম্পাসে দ্বিতীয় বারের মতো এ ফুটবল খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে এফসি শুটার, ওলিম্পাস-৭, এক্স মাফিয়াস, সোল রিপারস ও দ্যা শুটার নামে পাঁচটি দল অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী খেলায় সোল রিপারস ২-১ গোলে হারিয়েছে দ্যা র‌্যাকলেসকে। গত ২৮ আগস্ট লোকপ্রশাসন বিভাগে খেলোয়াড়দের নিলাম সম্পন্ন হয়। প্রত্যেক দলে ১১জন করে খেলোয়াড়ের স্থান পায়।

টুর্র্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৫ অক্টোবর বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম