জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'আয়নাবাজি'

সোয়াইব রহমান সজীব
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৬
image

রাত পোহালেই মুক্তি পাচ্ছে অমিতাজ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি।’ শেষ মুহূর্তের উত্তেজলা এখন সিনেমাপ্রেমীদের মধ্যে। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আর কোনও বাংলা সিনেমা নিয়ে এত উচ্ছ্বাস হয়নি!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'আয়নাবাজি'

পরিচালকের সুনাম আর অন্তর্জালে প্রকাশ হওয়া ট্রেইলার সিনেমাটির মান সম্পর্কে দর্শকদের মোটামুটি নিশ্চিত করেছে। কয়েকটি সংলাপ, দৃশ্যের পেছনের টুকরো গল্প, মিউজিক ভিডিও, সিনেমেটোগ্রাফি আর ভিন্নধর্মী প্রচারণা দর্শকদের উত্তেজনা নিয়ে গেছে তুঙ্গে। তবে রহস্য রয়ে গেছে সিনেমাটির মূল গল্পে। এখন পযর্ন্ত কেউই আঁচ করতে পারছেন না সেটি। আসলে কি ভেলকি অপেক্ষা করছে আয়নাবাজির দর্শকদের জন্য?    

বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার কিংবা প্রচারণা সবখানেই ভেলকি লাগিয়ে যাচ্ছেন ‘আয়নাবাজরা।’ আজ ২৯ সেপ্টেম্বর সিনেমাটির প্রচারণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল আয়নাবাজি টিম। সেখানেও রাখঢাক করলেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'আয়নাবাজি'

জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহায়তায় সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ চত্বরে প্রচারণা শুরু করে আয়নাবাজি টিম। আয়নাবাজদের  যাওয়ার খবরে মূহুর্তেই ভিড় জমে যায় চত্বরে। সিনেমায় বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী ‘বোঝ নাই ব্যাপারটা’ সংলাপটি শোনালে হর্ষধ্বনি ওঠে। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানানোর আগেই তরুণরা তাদের আগ্রহের জানান দেন। এরপর সমাজ বিজ্ঞান অনুষদ ও পুরাতন কলা ভবনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দোরগড়ায় হাজির হন আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চিত্রনাট্যকার গাউসুল আলম শাওন, অভিনেতা চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলাসহ অন্যান্য কলাকুশলীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'আয়নাবাজি'

আয়নাবাজি নিয়ে তরুণদের উচ্ছ্বাস দেখে তৃপ্ত ‘আয়নাবাজরাও।’ দিনশেষে আয়নাবাজি বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা তরুণদের।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম