বাকৃবির ভর্তি ফরমের মূল্য কমানোর দাবি প্রগতিশীল ছাত্র জোটের

আশরাফুল আলম, বাকৃবি সংবাদদাতা
০৩ অক্টোবর ২০১৬, ২০:২২আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২০:২৭

বাকৃবি

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি ও আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি করেছে বাকৃবি শাখা প্রগতিশীল ছাত্র জোট। সোমবার দুপুর ১২ টার দিকে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

 সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা বলেন, এ বছর স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ভর্তি ফরমের মূল্য ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা করা হয়েছে। তারা আরও বলেন, গত বছর প্রথমবারের মতো সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলেও এবার পূর্বের নিয়মানুযায়ী আসন সংখ্যার দশ গুণ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বর্ধিত ফি প্রত্যাহার ও আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই দাবি না মানলে আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকল শিক্ষার্থীদের নিয়ে তারা অবস্থান ধর্মঘট পালন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

এ সময় বাকৃবি শাখা প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গৌতম কর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সাংগাঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএএন/

 

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম