নোবিপ্রবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

কামরুল শাকিম
০৬ অক্টোবর ২০১৬, ১৮:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৮:৫৮

চলছে রক্ত পরীক্ষা...

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রক্তদান বিষয়ক সংগঠন এনএসটিইউ ব্লাড ডোনারস সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-১ এর সামনে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।ক্যাম্পেইনটি সকাল থেকে শুরু হয়ে দুপুরে শেষ হয়।

সংগঠনের সদস্য তনয় মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। তাদের রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে মূলত এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবক হিসেবে সংগঠনের সদস্য শরীফ হাসান নিলয়, সত্যজিৎ শুভ, আশরাফ হোসেন, মেজবা আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৭০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং পাশাপাশি বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) নির্ণয় করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম