বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

মো. আশরাফুল আলম
২২ অক্টোবর ২০১৬, ১৬:৫১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৬:৫৫
image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের অনুসন্ধানমূলক, খেলাধুলা ও গবেষণাধর্মী রিপোর্টিং-এ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিটিআই’র পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন,কৃষি সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় ও শিক্ষার মান নিয়েও সাংবাদিকদের লেখালেখি করতে হবে এবং সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের চিফ এডিটর ও সিইও মনজুরুল আহসান বুলবুল এবং দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।

অনুষ্ঠানে মিজানুর রহমান খান বলেন,পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি সাংবাদিকতা বিভাগ খোলা এখন সময়ের দাবি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও অংশগ্রহণকারী ১৮ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রশিক্ষণে দৈনিক সমকালের প্রতিনিধি আহাদ আলম শিহাবের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম