স্টেট ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

মাজেদুল হক তানভীর
২৩ অক্টোবর ২০১৬, ১৯:২৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:২৮

 

স্টেট ইউনিভার্সিটি সেমিনার

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শনিবার অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় এসইউবি'র উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইউবি’র বোর্ড অব ট্রাস্ট্রির সভাপতি ডা. এ এম শামীম।

প্রশিক্ষণ কর্মশালায় এসইউবি’র বোর্ড অব ট্রাস্ট্রির সভাপতি ডা. এ এম শামীম, সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, রেজিস্ট্রার প্রফেসর ওয়াই এ এম একরাম উদ-দৌলা, এসইউবি’র উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম এ ফায়েজ, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এসইউবিতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পাঠদানের মানোন্নয়নে গৃহীত দীর্ঘমেয়াদী পদক্ষেপের অংশ হিসেবে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান কৌশল সম্পর্কিত গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস। শিক্ষকের বড় গুণ হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে পাঠদান করা। তিনি বলেন, শিক্ষকের উচিত নিজের ব্যক্তিত্বে জ্ঞানের প্রকাশ ঘটানো। যিনি শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞান প্রবেশ করাতে পারবেন তিনিই ভালো শিক্ষক।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, অ্যাডিশনাল রেজিষ্ট্রার লে. কর্নেল (অব.) খন্দকার জহিরুল আলম, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, আর্কিটেকচার বিভাগের প্রধান অ্যাসিস্টেন্ট প্রফেসর সাজ্জাদ উর রশিদ, বিজনেস স্টাডিজের বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান, আইন বিভাগের প্রধান জিনাত আমিন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক অ্যাসিস্টেন্ট প্রফেসর সজীব সরকার, বিজনেস স্টাডিজের বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর নিপা সাহা প্রমুখ। মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম