জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৩ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়ে গেলো জেল হত্যা দিবস- ২০১৬। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: শহীদ উল্লাহ।
এ সময় মহান চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
/এনএ/








