সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাহিদ হাসান, শাবিপ্রবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২১:০৮
image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

আজ ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন,‘বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধে কেবল কোন নির্দিষ্ট ধর্মের মানুষ অংশগ্রহণ করেননি। সকল ধর্মের মানুষের অংশগ্রহণেই এদেশ স্বাধীন হয়। এদেশে সকলে বসবাসের জন্য সমান অধিকার রাখে।’

প্রশাসনের ভেতরেই এমন অনেকে আছে যারা সাম্প্রদায়িক কর্মকান্ডে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন সামসুল আলম। সাম্প্রদায়িক হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বী,কোষাধ্যক্ষ ড. মুশতাক আহমেদ,ড. আনোয়ারুল ইসলাম,ড. আখতারুল ইসলাম,ড. আব্দুল গনি,ড. আব্দুল আওয়াল বিশ্বাস,ড. সালমা আক্তার,ড. মস্তাবুর রহমান,ড. শরদিন্দু ভট্টাচার্য,ড. পাবেল শাহরিয়ার ও পায়েল বড়য়াসহ আরও অনেকে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম