সিকৃবি মাতালো শিরোনামহীন

ইফতেখার আহমেদ ফাগুন
০৮ নভেম্বর ২০১৬, ২২:০৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২২:১১

সিকৃবিতে শিরোনামহীন

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পূর্তির অনুষ্ঠান এখনও চলছে।  ইতোমধ্যে ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয় দিবস। ৫ নভেম্বর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ৬ নভেম্বর সুরের মুর্ছনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মঞ্চ মাতায় জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’। রবিবার সন্ধ্যায় প্রথমে মঞ্চে গান পরিবেশন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগীত বিষয়ক সংগঠন ‘মেট্রোনোম মিউজিক্যাল ক্লাব’। ক্যাম্পাস সেরা শিল্পীরা গেয়ে গেয়ে মঞ্চ মাতান মেট্রোনোমের ব্যানারে।

 এরপর মঞ্চে আসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আগত ব্যান্ড দল ‘কাইটস’। নবগঠিত এই ব্যান্ড দলের পরিবেশনায়ও উচ্ছ্বাস প্রকাশ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম, রেজিষ্টার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার ও কনসার্ট আয়োজনে মূখ্য ভূমিকা নেয়া বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও ডাঃ হৃত্বিক দেব অপুর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন শিরোনামহীন ব্যান্ডদলের সদস্যরা। শিরোনামহীন ব্যান্ডদলের জনপ্রিয় গান ক্যাফেটেরিয়া থেকে শুরু করে আবার হাসিমুখ প্রত্যেকটা গানে তারা মাতিয়ে রাখে দর্শকদের।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম