সিকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্রসমিতির নতুন কমিটি গঠিত

সিকৃবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৪:০৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৪:০৮

সাউ ফিশারিজ বিভাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্রসমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্র সমিতি নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক গত ৯ নভেম্বর অনুষ্ঠিত শ্রেণি প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত সদস্য ও অনুষদীয় শিক্ষকের সমন্বয়ে ছাত্র সমিতির এ নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 ২১ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাব উদ্দিন স্বাক্ষরিত এক স্মারক অফিস আদেশে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে অনুষদীয় ডিন, কোষাধক্ষ্য সহকারি অধ্যাপক ড. সবুজ কান্তি মজুমদার, সহ-সভাপতি শাহ মোঃ মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক মোঃ ছাদেকুল আমান ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জীবন আকতার, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার বিন আবেদিন এবং সদস্য হিসেবে ইফতেখার আহমেদ ফাগুন ও মোঃ নাজমুল ইসলাম রিফাত দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য এ মাসেই কার্যকর হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের নবগঠিত ছাত্রসমিতি।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম