রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে মানববন্ধন

মাজেদুল হক তানভীর
২৩ নভেম্বর ২০১৬, ১৬:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:৫৯

মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর শিক্ষার্থীরা। বুধবার কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এসইউবি’র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস, সিনিয়র লেকচারার কাজী আনিছ, লেকচারার নাসরিন আক্তার, বিজনেস স্টাডিজ বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর নিপা সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে রোবায়েত ফেরদৌস বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চলছে তার সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। নাফ নদীর একদিকে শান্তিতে নোবেল জয়ী (অং সান সু চি) এবং অপরদিকে শান্তিতে নোবেল জয়ী  আরেক জন (প্রফেসর ইউনুস) রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় নোবেল জয়ী এই দুইজন চলমান পরিস্থিতিতে নীরব।

রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

জেসিএমএস বিভাগের লেকচারা কাজী আনিছ বলেন, ‘এই প্রতিবাদ শুধু মাত্র রোহিঙ্গা, সাঁওতাল বা অন্যান্য সংখ্যা লঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ সমগ্র মানব জাতির উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ’।

মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচি’র নোবেল প্রত্যাহারের জোর দাবি জানান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম