নোয়াখালীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন করা হয়েছে। নোবিপ্রবি ইংরেজি বিভাগ এই আয়োজন করে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমী।
উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত তরুণকূটনীতিকদের একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, উদ্বোধনী দিনে এতে ৭২ তরুণ কূটনীতিক অংশ নেয়। আর দ্বিতীয় এবং সমাপনী দিনে শিক্ষার্থীরা বিতর্ক, কূটনৈতিক আলোচনা, জাতিসংঘের কার্যপত্র এবং খসড়াপ্রস্তাব তৈরি করে।
/এফএএন/








