আল-বেরুনী হলের সম্প্রসারিত ভবনে পুনর্মিলনী

জাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:২৯

 

জাবি পুনর্মিলনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল সম্প্রসারিত ভবন আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘প্রথম পুনর্মিলনী-২০১৭’।

‘ঐতিহ্যের শিকড়ে খুঁজি আপন অস্তিত্ব’ এই স্লোগানকে ধারণ করে আগামী ৫ ও ৬ জানুয়ারি হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী। শুক্রবার সন্ধ্যায় আল-বেরুনী হল সম্প্রসারিত ভবনের অতিথি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুনর্মিলনীর আহবায়ক খায়রুল বাশার রাজু জানান, গত ৫ অক্টোবর হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৮ অক্টোবর ও ৩ নভেম্বর অনুষ্ঠিত আরও দুটি সভায় পুনর্মিলনীর আয়োজন সফল করতে হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।  

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকছে বর্ণাঢ্য র‌্যালী, বীরশ্রেষ্ঠদের ম্যুরাল উম্মোচন, বাউল সন্ধ্যা, কনসার্ট, স্মৃতি চারণ, প্রীতি ক্রিকেট ম্যাচ, স্যুভেনির ও টি-শার্ট বিতরণ।

হলের নোটিশ বোর্ড, ফেসবুক গ্রুপ ও ইভেন্টে পুনর্মিলনীর আপডেট পাওয়া যাবে। 

বিস্তারিত জানতে যোগাযোগ: খায়রুল বাশার রাজু (০১৯১৪১০৯৬৫১), সাদ্দাম হোসেন (০১৭৫১৬৬৩৫৪০), নাজিব রহমান (০১৭৪৭৭১৮৫৪৫) ও সোয়াইব রহমান সজীব (০১৭৫৫৪৮৯৮০৮)।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে: সরাসরি বা অনলাইন দুই পদ্ধতিতেই রেজিস্ট্রেশন করা যাবে। সরাসরি রেজিস্ট্রেশন করতে হলে প্রতি আবর্তনের জন্য নির্ধারিত প্রতিনিধির কাছ ফি জমা দিতে হবে। এছাড়া পুনর্মিলনীর কোষাধ্যক্ষ নাজিব রহমানের কাছেও ফি জমা দেওয়া যাবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম