কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

মঈন উদ্দিন ইলাহী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৮:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার কারিগরী কমিটির প্রধান ড. আব্দুল মালেক বাংলা ট্রিবিউন কে বলেন, এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০ আসনের বিপরীতে ২২ হাজার ১২৯ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৫০ আসনের বিপরীতে ১৯ হাজার ৬৫৭  জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০ আসনের বিপরীত ১২ হাজার ৩৯৫ জন আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে এ শিক্ষাবর্ষে ৬ অনুষদের অধীনে ১৯ বিভাগে ১ হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd)  পাওয়া যাবে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম