স্ট্যামফোর্ডে নকল ও ইভটিজিং বিরোধী গণসাক্ষর

হাসান মিলু
০১ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৫:৫০

নকলবিরোধী গণসাক্ষর

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল 'স্ট্যামফোর্ড ইয়েস' আয়োজিত নকল ও ইভটিজিং বিরোধী গণসাক্ষর ও আলোচনা সভা। অনুষ্ঠানটি পরিচালনা করে স্ট্যামফোর্ড ইয়েস গ্রুপ লিডার রাখিল খন্দকার।

উক্ত অনুষ্ঠানে নকল ও ইভটিজিং বিরোধী পৃথক পৃথক দুটি প্রেজেনটেশন দেওয়া হয় এর কুফল, প্রতিকার ও সরকারের করনীয় বিষয়গুলো নিয়ে। নকল বিরোধী প্রেজেনটেশনটি সবার সামনে তুলে ধরেন স্ট্যামফোর্ড ইয়েস এর সদস্য নাসির উদ্দিন সিকদার ও ইভটিজিং বিরোধী প্রেজেনটেশনটি স্ট্যামফোর্ড ইয়েস এর ডেপুটি গ্রুপ  লিডার জিহাদ আমিন তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রথমে বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড ইয়েস এর উপদেষ্টা ইমরানা ইসলাম। তিনি তার বক্তব্যে স্ট্যামফোর্ড ইয়েস এর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং নকল ও ইভটিজিং নিয়ে আলোচনা করেন। এর পর পরই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জাফর সাদিক নকল ও ইভটিজিং নিয়ে আলোচনা করেন। এসময় আরও বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহেনা আক্তার।

সর্বশেষ বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. ওয়ালিউল ইসলাম।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি