রুয়েটে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

সিরাজুচ ছালেকীন
১১ ডিসেম্বর ২০১৬, ১৭:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:০৩

আন্তর্জাতিক সম্মেলন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন-২০১৬’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার দুপুরে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে সামাপনী অনুষ্ঠিত হয়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক রফিকুল ইসলাম শেখের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি চীনের তিয়াংজিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনান উন জিন, চীনের হুয়াংজন ইউনির্ভাসিট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ইউ জু, অষ্ট্রেলিয়ার সারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ আবু সাঈদা, নর্থ সাউথ ইউনির্ভাসিটির অধ্যাপক এম. রোকনুজ্জামান এবং মারাতান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির অধ্যাপক এম. ইয়াকুব হোসেন।

৮ থেকে ১০ ডিসেম্বর আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে অষ্ট্রেলিয়া, জার্মানি, চীন ও মলয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি শিক্ষাবিদ ও প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে কারিগরি সেশনে ৮৫ টি পেপার এবং ৫ টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানে সেরা প্রবন্ধ উপস্থাপনকারী তিন জন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম