বাকৃবিতে মোবাইল অ্যাপ বিষয়ক কর্মশালা

মো. আশরাফুল আলম
৩১ ডিসেম্বর ২০১৬, ২০:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২০:৩৮

 

 

বাকৃবি কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোবাইল গেইম আইডিয়া উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নতুন গেইম তৈরির আইডিয়া দেওয়া ৩০ শিক্ষার্থীকে সেরা নির্বাচন করা হয়। পরবর্তী কর্মশালায় তারা অংশগ্রহণের সুযোগ পাবেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী ও কারিগরি অনুষদীয় কনফারেন্স কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।

তথ্যপ্রযুক্তি বিভাগের জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগ ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এস.ডি. চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাপাসিটি বিল্ডিং ফর মোবাইল গেইম ডেভেলপমেন্টের সমন্বয়কারী  নাজমুল হোসেন তপু।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে সরকারের আইসিটি বিভাগ। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে ১০ হাজার ডেভেলপার তৈরিসহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপার হিসেবে ৮ হাজার ৭৫০ জনকে এবং গেমিং অ্যানিমেটর হিসেবে ২ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি কর্মশালার আয়োজন করা হবে।

/এফএএন/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম