টিএসসিতে বর্ণিল বর্ষবরণ

ঢাবি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ১৫:১২আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৫:১৩

টিএসসিতে বর্ষবরণ

ঘড়ির কাঁটায় তখন রাত এগারটা।  প্রশাসনের কড়া নিরাপত্তার কারনে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনো অনেকটাই নিরিবিলি।  কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিএসসিতে বাড়তে থাকে লোক সমাগম।  চারদিক থেকে দলে দলে জড়ো হতে থাকে অসংখ্য শিক্ষার্থী। 

রাত বারটা বাজার সাথে সাথেই হাজারো উচ্ছ্বসিত শিক্ষার্থীর উল্লাসে মুখরিত হয়ে ওঠে টিএসসি এলাকা।  কড়া নিরাপত্তার বেষ্টনীতে আনন্দ উল্লাসের মাধ্যমে ইংরেজি আরেকটি নতুন বছর ২০১৭ কে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আমজাদ আলী বলেন, ‘বহিরাগতদের প্রবেশ আটকাতে আমরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে পুলিশ মোতায়েন করেছি এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ক্যাম্পাসেই  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’। 

এছাড়াও উন্মুক্ত স্থানে যেকোন ধরনের অনুষ্ঠান এবং সব ধরনের আতশবাজির উপরও নিষেধাজ্ঞা জারি ছিল ঢাবিতে। 

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম