বর্ণাঢ্য আয়োজনে সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইফতেখার ফাগুন
০৫ জানুয়ারি ২০১৭, ১৮:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭

সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব অপুর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
ক্যাম্পাসের প্রজন্ম চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সিকৃবি ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তাগণ যোগ দেন।
সিকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ড. ঋত্বিক দেবের সঞ্চালনায় ও ড. শামীম মোল্লার সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্ৰফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কাউকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অপশক্তির অপতত্পরতা রুখে দিবে। সমাবেশ শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কেটে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের জন্মদিন উদযাপন করা হয়।
এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার আরো দুই দিনের কর্মসূচি রয়েছে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম