বাকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাকৃবি সংবাদদাতা
০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫

বাকৃবি ছাত্রলীগের শোভাযাত্রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাকৃবি ছাত্রলীগ। বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শুরু হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ছাত্রলীগের পার্টি অফিসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিসে কেক কাটা হয় এবং ডকুমেণ্টারি ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। এর আগে সকাল ৭ টায় বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম