জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৪৯

জাবির বার্ষিক ক্রীড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদের আ ফ ম কামালউদ্দিন হল ও ছাত্রীদের শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন হয়েছে।

ছেলেদের মওলানা ভাসানী হল ও ছাত্রীদের বেগম খালেদা জিয়া হল রানার আপ হয়েছে।

ছাত্রদের মধ্যে আ ফ ম কামাল উদ্দিন হলের জিএম হাসান ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং মাহমুদুর রহমান ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। ছাত্রীদের মধ্যে শেখ হাসিনা হলের মরিয়ম আখতার আইরিন ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলের সায়মা আখতার ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন।

দ্রুততম মানব জিএম হাসান এবং মরিয়ম আখতার আইরিন দ্রুততম মানবী। 

এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে কোষাধ্যক্ষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম