ইউল্যাব ও চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

ইউল্যাব প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৮:২৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৯:২৯

ইউল্যাব ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)  এবং চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটি এর মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ চুক্তির ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক এবং ছাত্র বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, যৌথভাবে শিল্পকলা প্রদর্শনী, সেমিনার ও একাডেমিক সভা, ইউল্যাব এ চীনা ভাষা সেন্টার স্থাপন, স্বল্পমেয়াদী একাডেমিক প্রোগ্রাম,ভাষা ও সংস্কৃতি আদান প্রদানসহ ইউল্যাব এর শিক্ষার্থীদের চীনে ইন্টার্নশীপ করার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে ইউল্যাব ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান এবং ইউনান ওপেন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লু জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাব ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক আবু রাসেল ও ইউনান ওপেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের ভাইস ডীন প্রফেসর লি রে।

/এফএএন/  

/এফএএন/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম