গণ বিশ্ববিদ্যালয়ে ল ফেস্টিভ্যাল

মেহেদী তারেক
২৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯

ল ফেস্টিভ্যাল

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল ল' ফেস্টিভাল-২০১৭।

অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মর্তুজা আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা,  সাবেক শিক্ষার্থীবৃন্দসহ, বর্তমানে অধ্যায়নরত চার শতাধিক শিক্ষার্থী।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা বক্তব্য রাখেন।প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ। তিনি আরও বলেন,এরকম উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটে এবং সাবেক শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদেরও মেলাবন্ধনের সুযোগ ঘটে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাচ, গান, নাটক ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম