বাকৃবিতে দুই দিনের বৈজ্ঞানিক সম্মেলন শুরু শনিবার

বাকৃবি সংবাদদাতা
২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭

বাকৃবি সম্মেলন

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চের (বিএসভিইআর) দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু হবে শনিবার (২৮ জানুয়ারি)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সম্মেলনের বাস্তবায়ন কমিটির চেয়াম্যান অধ্যাপক ড. নাজিম আহমাদ। ‘প্রাণির রোগ নিয়ন্ত্রণে প্রস্তুতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের গবেষণা সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই গবেষণা সম্মেলনে ১০৬ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান স্বরূপ প্রদান জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. থমাস ভালেনক্যাম্পকে ওই বি.এস.ভি.আর অ্যানুয়াল লেকচার অ্যাওর্য়াড প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসভিইআরের সভাপতি ড. মাহবুব মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে রেনেটার এনিমেল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল ইসলাম, খাদ্য ও কৃষি সংস্থার কান্ট্রি টিম লিডার ড. ইরিক ব্রুম, প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আইনুল ইসলাম উপস্থিত থাকবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতক সম্পন্ন ছাত্র-ছাত্রী, ফিল্ড ভেটেরিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চ পদস্থ ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা অংশগ্রহণ করবেন।

/এফএএন/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান