ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে তরুণ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫৬

ড্যাফোডিল ইয়ুথ কনফারেন্স ১১টি সামাজিক সংগঠন কে সাথে নিয়ে ড্যাফোডিল ইন্টার্ন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ইয়ুথ কনফারেন্স: লেটস বিল্ড দ্য ফিউচার মুভেনকেয়ার আয়োজিত এই কনফারেন্সে আগত ১১ টি সামাজিক সংগঠনের  মধ্যে ৩টি এডুকেশনাল এবং ৮টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ড্যাফোডিল ইন্টার্ন্যাশনাল ইউনিভার্সির চেয়ারম্যান জনাব মোঃ সাবুর খান, বিশেষ অতিথি হিসেবে ব্যারিস্টার নাসের আলম, এবং অন্যান্য অতিথি হিসেবে ইয়ুথ অপর্চুনিটিজের কো-ফাউন্ডার মাকসুদ মানিক, জবসবিডি ডট কমের সি.ই.ও কে এম হাসান রিপন, বিল্যান্সার সি.ই.ও শফিউল আলম, অহনিশ ফিল্মসের সি.ই.ও এইচ আল বান্না, টেন মিনিট স্কুলের সোহান হায়দার এবং বাংলা ট্রিবিউন থেকে শারাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

এই কনফারেন্সে অংশগ্রণকারী প্রত্যেকটি সামাজিক সংগঠনই তাদের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা উপস্থাপনা করেছে, এবং একটি বিশেষ প্যানেল ডিসকাশনের মাধ্যমে আগত তরুণরা প্রশ্নাত্তর পর্বের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়।

এই কনফারেন্সে তরুণদের পাশাপাশি ৩০ জন পথশিশুও অংশ নেয়।  যারা এই কনফারেন্সে আসা তিনটি স্কুলের শিক্ষার্থী। পথশিশুদের নিয়ে কাজ করলেই হবে না বরং তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং উন্নত মানের শিক্ষা প্রদান করা গেলেই তারাও আগামীতে দেশের জন্য কিছু রেখে যেতে পারবে। এবং আগামীতে এমন দিন আসবে যখন এই দেশে পথশিশু বলতে কিছু থাকবে না, এমনটিই ব্যক্ত করে করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান জনাব মোঃ সাবুর খান। পাশাপাশি সামাজিক সংগঠনগুলো তাদের কাজের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে সেই সিদ্ধান্তেও সকলে একমত পোষণ করে।

কনফারেন্সে আসা ১১ টি সংগঠন হেল্প দ্যা ফিউচার, এন্টিসিপেশন, ইউনিভার্সাল হেল্প হাব, আমার স্কুল, চ্যাইঞ্জ, শুনতে কি পাও?, পরিবর্তন স্কুল, দুর্নিবার ফাউন্ডেশন,মাসতুল ফাউন্ডেশন, এবং রাইট্‌স এইড বাংলাদেশসহ সকলকেই ড্যাফোডিল ফাউন্ডেশন এবং মুভেনকেয়ারের পক্ষ থেকে তাদের কার্যক্রমের জন্য সংবর্ধনা দেওয়া হয়। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো বাংলা ট্রিবিউন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম