অবশেষে জবি 'টিএসসি' দখলমুক্ত

জবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিকৃত টিএসসি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এ জমিটি সমবায় ব্যাংকের মালিকানায় থাকলেও ২০১৪ সালের হল আন্দোলনের সময় এটি দখল করে জবি শিক্ষার্থীরা। এরপর থেকে টিএসসি হিসেবে জমিটি শিক্ষার্থীরা দাবি করে আসলেও বিভিন্ন সময় অবৈধ দোকান বসতে দেখা যায়।

অভিযোগ রয়েছে যে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের যোগসাজশে জায়গাটি বহিরাতগতরা দখলে নিয়ে দোকান বসিয়ে থাকে। গত ২ বছরে সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার জমিটি দখলদারমুক্ত করে।

সর্বশেষ ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিনের নেতৃত্বে শিক্ষার্থীরা টিএসসির অবৈধ দখলদারদের উচ্ছেদ করে। বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা টিএসসি ঘেরাও করে রাখা টিনের বেড়া সরিয়ে নেয়। পরে দোকানদাররাও মালামাল সরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে জবি ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়েরই একটি অশুভ শক্তি এখানে দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছিল। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে টিএসসি দখলমুক্ত করেছি।

তিনি বলেন, আমরা দ্রুত টিএসসির শোভাবর্ধন ও বেঞ্চ বসানোর কাজ শুরু করবো। প্রশাসন সহযোগিতা না করলে শিক্ষার্থীদের অর্থেই এ কাজ করবো।

উল্লেখ্য, টিএসসি দাবিকৃত জমিটি সমবায় ব্যাংক থেকে নিজেদের দখলে নিতে জমি কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করেছে। তবে তাতে সাড়া দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম