কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুকিত দুই এমপি’র মুখপাত্র!

শাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩০

মুখপাত্র মুকিত জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ স্থাপনকারী ওয়েবসাইট ‘আমার এমপি ডটকমে’ অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহিবুল হাসান মুকিত। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি (গাইবান্ধা-২) এবং গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ইউনুস আলী সরকারের অনুরোধে তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই প্রথম ছাত্রলীগের কেন্দ্রীয় কোনও নেতা অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে দুই জন সাংসদ একই ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ‘আমার এমপি ডটকম’র সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট এবং শাবির সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাস গুপ্ত।

‘আমার এমপি ডটকম’ ওয়েবসাইটের মাধ্যমে জনগণ নির্বাচনী আসনের সংসদ সদস্যদের প্রশ্ন করতে পারবেন। প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবেন একজন স্বেচ্ছাসেবক। আর সেই স্বেচ্ছাসেবককেই অ্যাম্বাসেডর হিসেবে অভিহিত করবে ‘আমার এমপি ডটকম’ কর্তৃপক্ষ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান