জবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই গঠিত

জবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মিঠুন মিয়াকে আহ্বায়ক ও সাংবাদিক আরিফুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিভাগটিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলার আয়োজন করা হয়।

১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সাংবাদিক আখলাকুস সাফা, সাংবাদিক আরিফ হোসেন, সাইফুল ইসলাম, সাংবাদিক ওবায়দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান, টিটু মিয়া, সাদেকা সুলতানা মল্লিকা, নাজমুল হাসান, হাসান আহমেদ, সাংবাদিক লুৎফর রহমান সোহাগ, সাংবাদিক কাজী নাফিয়া রহমান, দেবাশীষ বিশ্বাস, রবিউল ইসলাম, সাংবাদিক সম্রাট আনোয়ার ও মোয়াজ্জেম হোসেন।

আগামী ৩ রা মার্চের মধ্যে গঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক আনওয়ারুস সালাম।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে বিভাগের সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম, প্রভাষক ইব্রাহিম বিন হারুন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৫-০৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ৩ বছর পর ২০০৮-০৯ শিক্ষাবর্ষে সাংবাদিকতা বিভাগ চালু করা হয়। এ পর্যন্ত বিভাগটির ৩টি ব্যাচের ৯৪ জন শিক্ষার্থী স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম