ঢাবি’র এক শিক্ষার্থীকে বেগম সুরাইয়া ইমদাদ স্মৃতি বৃত্তি প্রদান

ঢাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৪

বৃত্তি তুলে দিচ্ছেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সনে কলা অনুষদভুক্ত সকল বিভাগের মধ্যে বিএ (অনার্স) ফাইনাল পরীক্ষায় ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী হুমায়রা বিনতে কবিরকে বেগম সুরাইয়া ইমদাদ স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রীর হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বেগম সুরাইয়া ইমদাদ স্মৃতি ট্রাস্ট ফান্ডের দাতা ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রী হুমায়রা বিনতে কবির। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত বেগম সুরাইয়া ইমদাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী মহিয়সী নারী। তাঁর নামে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর বৃত্তি প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তাঁর স্মৃতি ধরে রাখা হবে। এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের মাঝে অণুপ্রেরণা যোগায় বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি দেশ-প্রেম, সততা, নৈতিকতা, মূল্যবোধ এবং মানবতা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম